২৩ জুন ২০২৬

করোনা আক্রান্ত তৃতীয় জনের টেস্ট নেগেটিভ : আইইডিসিআর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা আক্রান্ত তৃতীয় জনের টেস্ট নেগেটিভ : আইইডিসিআর

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন আগেই সেরে উঠেছেন। সর্বশেষ বাকি একজনের নমুনা পরীক্ষা করেও করোনা নেগেটিভ এসেছে। আরেকবার পরীক্ষার পর নেগেটিভ এলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক সেব্রিনা জানান, করোনা আক্রান্ত তিন জনের এক জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন। দুই দুইবার পরীক্ষার পর নেগেটিভ আসায় অন্য একজন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষমেশ পারিবারিক কারণে তিনি বাড়িতে যেতে না চাওয়ায় এখনও হাসপাতালেই আছেন। বাকি একজনের পরীক্ষার টেস্টেও ফলাফলে করোনা নেগেটিভ এসেছে। দ্বিতীয় বার টেস্টি যদি নেগেটিভ আসে, তাহলে তিনি ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি‌। এছাড়া এখন পর্যন্ত ৯ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে।

শনিবার ইতালি থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রসঙ্গে আইইডিসিআর পরিচালক বলেন, ইতালির বিভিন্ন জায়গা থেকে দেশে ফেরা ১৪২ জন বর্তমানে হাজী ক্যাম্পে অবস্থান করছেন। তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারির জেনে ও দরকারি পরীক্ষানিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে করোনা প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ প্রসঙ্গে সেব্রিনা বলেন, স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

ফ্লোরা বলেন, চীনসহ বিশ্বের ১২৮টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। যেসব দেশের পরিস্থিতি খুবই খারাপ, সেসব দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের দেশে এ রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাই স্কুল-কলেজ বন্ধ করার ঘোষণা দেওয়ার প্রয়োজন মনে করি না।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে তিন হাজার ৬৮৫টি কল এসেছে। এরমধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত তিন হাজার ৬০৩টি কল ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি