করোনা আক্রান্ত হানিফের রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ এমপির রোগমুক্তি কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাবে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায আক্রান্ত হয়েছেন।
জননেতা মাহবুবুল আলম হানিফ দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মিদের মাঝে ফিরে এসে আবার জনগণের সেবা করতে পারেন সে আশা ব্যক্ত করেন বক্তারা। কর্মিবান্ধব এই জননেতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণে বরাবরের মতো গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারেন ব্লে উল্লেখ করেন বক্তারা।
দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, নির্বাহী সদস্য আবদুল হামিদ।
সভায় বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী,এম আলমগীর, নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি এ কে আলমগীর, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু,মাহফুজ হায়দার,রশিদ রানা,নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, নিবাহী সদস্য গোলাম মওলা চৌধুরী,যুবলীগ নেতা জাহিদ হোসেন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন সহ বাংলাদেশ ক্লাবের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি