৮ মে ২০২৬

কর্ণফুলীতে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কর্ণফুলীতে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। জানা গেছে, কারখানার গোডাউন থেকে বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দপ্তরের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। চট্টগ্রামের কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশন, লামা বাজার, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের ১০টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। কারখানা সূত্রে জানা যায়, গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ টন চিনির কাঁচামাল ছিল, যা পুড়ে গেছে। ঘটনাস্থলে কর্ণফুলী থানা-পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।   বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি