কর্মসূচি ছাড়াই রাজধানীতে বিএনপি'র বিক্ষোভ মিছিল
বাংলাপ্রেস অনলাইন: শুক্রবার সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুরে বিএনপি বিক্ষোভ মিছিল করেন। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল পৌনে ৮টা থেকে মাত্র ১৫ মিনিটের ওই মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়। এসময় রুহুল কবির রিজভী বলেন, এটা কোনো ঘোষিত কর্মসূচি নয়। দলের চেয়ারপারসন জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যেকোনো সময় ও স্থানে এই প্রতিবাদ মিছিল করতে পারে। এটা ঘোষণা দিয়ে করার দরকার নেই।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে রয়েছেন তিনি। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। গত ১৭ মে এ আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
বাংলাপ্রেস/ আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি