৪ মে ২০২৬

‘ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ এএম
‘ক্রিকেটে রাজনীতি ঢুকে পড়ে এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি’

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিষয়টি নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা এখন তুঙ্গে। এবার এ প্রসঙ্গে নিজের মতামত জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ৩৬০ শো’-তে প্রকাশিত এক ভিডিওতে ডি ভিলিয়ার্স জানান, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা ক্রিকেটের জন্য হতাশাজনক। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে তিনি বাংলাদেশ কিংবা আইসিসি—কোনো পক্ষই নিচ্ছেন না।

এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, এটি একটি রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়, যেখানে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। তাই তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করতে চান না। তবে তার মতে, কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো দুঃখজনক এবং এর পেছনে যুক্তিসংগত কারণ থাকা উচিত।

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ক্ষতিকর। যারা ক্রিকেট পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন, তাদের উচিত এসব সমস্যার সমাধান করা। ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়ায় এমন পরিস্থিতি তৈরি হওয়াকে তিনি অপছন্দ করেন এবং এটিকে সত্যিই হতাশাজনক বলে মনে করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও আইসিসি তাতে সম্মতি দেয়নি। এর ফলস্বরূপ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি