ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাপ্রেস ডেস্ক: সাকিব তামিমবিহীন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেল বাংলাদেশ। ৩ বল থাকতে ৭ উইকেটের জয় টাইগারদের । আর এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ নভেম্বর)এই জয়ের পর এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে এই জয়ের জন্য অভিনন্দন জানান।
ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার পর খর্ব শক্তি ও ভাঙা মনোবল নিয়ে ভারতে গিয়ে সফরের প্রথম টি-টোয়েন্টি খেলায় জয় পেল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে ভারতের পরাজয় এটাই প্রথম।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ভারতের দেওয়া লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। মুশফিক করেন অপরাজিত ৬০ রান এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৫ রান।
এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ১৪৮ রান। ইনিংসের শুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি