৬ মে ২০২৬

ক্রাইস্টচার্চে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির নিন্দা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্রাইস্টচার্চে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির নিন্দা

বাংলাপ্রেস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। একই সঙ্গে এই হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।

ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরেই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বাস। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামার কথা ছিল টাইগারদের।

অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান ক্রিকেটাররা। এ ঘটনায় তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি