৪ মে ২০২৬

কোয়ারেন্টাইনে থাকা তরুণীর ধর্ষক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কোয়ারেন্টাইনে থাকা তরুণীর ধর্ষক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: খুলনা পিটিআই কেন্দ্রে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় নির্যাতিত তরুণী বাদী হয়ে মামলা করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেছুরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়, নির্যাযিত তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন। নির্যাতিত তরুণী বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি