২৩ জুন ২০২৬

কোয়ারেন্টাইন এড়াতে পার্বতীপুরে পালিয়ে বেড়াচ্ছেন দুবাই ফেরত যুবক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কোয়ারেন্টাইন এড়াতে পার্বতীপুরে পালিয়ে বেড়াচ্ছেন দুবাই ফেরত যুবক

পার্বতীপুর থেকে সংবাদদাতা: দুবাই থেকে বাড়ি ফিরে কোয়ারেন্টাইন এড়াতে দিনাজপুরের পার্বতীপুরে সেলিমউদ্দিন নামে এক তরুণ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি। এ খবর জানাজানির পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি বলেন, ‘বিদেশফেরত ওই যুবককে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি পাশের গ্রামে নানাবাড়িতে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের নজরদারিতে রয়েছেন। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা ও গ্রেপ্তার করে পুলিশ পাহারায় করোনাভাইরাস চেকআপের জন্য দিনাজপুরে পাঠানো হবে।’

ওই গ্রামের শিক্ষক জাকির হোসেন বলেন, গত শুক্রবার সেলিম দুবাই থেকে বাড়িতে এসেছেন। এ খবর জানাজানি হলে সবাই তাকে খোলামেলা চলাফেরা না করে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলেন। কোয়ারেন্টাইন এড়াতে তিনি স্বজনদের বাড়ি বাড়ি পালিয়ে বেড়াচ্ছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি