৫ মে ২০২৬

কোভিডে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কোভিডে আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
বাংলাপ্রেস ডেস্ক: জিৎ গঙ্গোপাধ্যায়ের পরে কোভিড পজিটিভ সৃজিত মুখোপাধ্যায়। বছরের প্রথম দিনই টলিউডের এক সুরকার এবং পরিচালক করোনায় আক্রান্ত হলেন। টুইট করে সে খবর দিলেন সৃজিত নিজেই। সূত্রঃ আনন্দবাজার। শনিবার টুইট করে সৃজিত জানালেন, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ সৃজিত জানিয়েছেন, তাঁর স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই। শনিবার বলি অভিনেত্রী ম্রুনাল ঠাকুর কোভিডে আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের কোভিড হওয়ার খবর মিলল। গত ছয় দিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি দেখা গিয়েছে রাজ্যে। তারই প্রভাব পড়েছে টলিউডেও। করোনা-কাঁটায় বিদ্ধ হচ্ছেন একের পর এক তারকা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি