৫ মে ২০২৬

কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ জয়া আহসান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ জয়া আহসান

বাংলাপ্রেস ডেস্ক: জয়া আহসান। দেশের পাশাপাশি অপার বাংলার পরিচিত মুখ তিনি। অভিনয় করেছেন অনেক অভিনেতার সঙ্গেও। তবে জয়ার অভিনীত ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’ ব্যবসাসফলও হয়। আর এ ছবির পরিচালক ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার একই পরিচালকের সঙ্গে তৃতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামের নতুন এই ছবিতে অভিনেত্রী ফিরছেন কৌশিকেরই অর্ধাঙ্গিনী চূর্ণির সঙ্গে। আর দুটি শক্তিশালী নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প। আরো থাকবেন অম্বরিশ ভট্টাচার্য ও পুরব শীল আচার্য। দুই মহিয়সী নারীর গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি। বদলে যাওয়া পরিস্থিতিই এক সুতোয় গাঁথবে তাদের জীবন। সেই নিয়েই এগোবে অল্প।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২৩ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে; যদিও এখনো চিত্রনাট্যের কাজ পুরোপুরি শেষ হয়নি। আর বাকি চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, সেটিও চূড়ান্ত হয়নি।

‘অর্ধাঙ্গিনী’র শুটিংয়ের জন্য দুর্গাপূজার পরই কলকাতায় পৌঁছেছেন জয়া আহসান। কিছুদিন আগেই অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবারে’র শুটিং শেষ করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবার জয়া জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি