৪ মে ২০২৬

কৌশানী বললেন, কাজ চাইতে কোনো সংকোচ নেই তাঁর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
কৌশানী বললেন, কাজ চাইতে কোনো সংকোচ নেই তাঁর

টালিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

বাংলাপ্রেস ডেস্ক:  টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। আর এটি টালিপাড়ার অন্যতম চর্চিত জুটি। কিন্তু আপনি জানেন কি? বনির সেনগুপ্তের সঙ্গে প্রেমে পড়ার আগে আরও একটি সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রিতে আসার পর সেই সম্পর্কে ভাঙন ধরে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কৌশানী মুখোপাধ্যায়।

টালিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানী। কেবল পর্দায় নয়, বাস্তবেও তারা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন, তা কারুর অজানা নয়। দুজনে মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। এর পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তারা।

'পারব না আমি ছাড়তে তোকে' সিনেমার হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন কৌশানী মুখোপাধ্যায়। এ  সিনেমায় অভিনেত্রীর বিপরীতে নজর কেড়েছিলেন বনি সেনগুপ্ত। সেই সময় তাদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর থেকেই সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবজীবনেও। 

ইন্ডাস্ট্রিতে আসার আগে সম্পর্ক নিয়ে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী কৌশানী বলেন, ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। মানে বনির আগে আমার একটা সম্পর্ক ছিল এবং খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম আমরা। সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে ইমম্যাচিউরিটি— সবটা মিলিয়েই ওই সম্পর্কটা সাসটেন করেনি। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি বলতে পারেন।

অভিনেত্রী বলেন, কাজটা কাজের জায়গায়, আর সম্পর্কটা সম্পর্কের মতো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমি বনিকে বলতাম— তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?  

কৌশানী বলেন, সত্যি কথা বলতে— কাজ চাইতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। আমি যত বড় অভিনেত্রী হয়ে যাই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। কারণ আমি কাউকে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কিছুর জন্য নয়।

এর আগে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত তাদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন— ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকেও বেশি কিছু।

এরপর আর বেশি ভাবেননি তিনি। রায়চকে শুটিং করতে গিয়ে কৌশানীকে প্রেম নিবেদন করে বসেন অভিনেতা। আর তার থেকে প্রেমের এ প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কৌশানী। সম্পর্ক নিয়ে কখনো রাখঢাক করেনি তারা। বরং অকপটে সবার সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। পাশাপাশি তাদের এ জুটি বড়পর্দাতেও দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি