৬ মে ২০২৬

কোটচাঁদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো প্রবাসীর স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কোটচাঁদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলো প্রবাসীর স্ত্রী

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্বাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর আক্তার (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর আক্তার ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল হক ব্যাপারীর স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে দুর্বাকুন্ডু গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ ও পিবিআই সদস্যরা এসে লাশ উদ্ধার করে। নিহতের চোঁখ উপড়ানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত’র মেয়ে শোভা খাতুন (১৯) জানান, তার মা সন্ধ্যার দিকে প্রতিবেশি মুসার বাড়িতে পাওয়ানা টাকা চাইতে যায়।

এরপর আর ফিরে আসেনি। সকালে মায়ের লাশ খুজে পায়। মেয়ের ধারণা পাওয়ানা টাকা চাইতে গিয়ে তার মা খুনের শিকার হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর আক্তার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যাকান্ড তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি