৯ মে ২০২৬

কোটাবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোটাবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের আন্দোলনে আন্দোলনে বাধা ও হামলার বিচারের দাবিতে শুক্রবার (১২ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল বিকেল ৪টায় সারাদেশে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায় চতুর্থ দিনের 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে এ ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সারাদেশে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। যা কোনোভাবেই কাম্য নয়। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন বাস ভর্তি করে অছাত্রদের এনে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য পায়তারা করছে। এর আগে বৃষ্টির মধ্যেই বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ অবরোধ করেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও শাহবাগ জড়ো হন শিক্ষার্থীরা। আন্দোলনরতদের ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না‘, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, এমন নানা স্লোগান দিতে শোনা যায়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি