কোটা সংস্কার আন্দোলনের নেত্রী সিরাজগঞ্জ থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের এক নেত্রীকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রমনা থানায় তাঁর নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা আছে। গ্রেপ্তার হওয়া ছাত্রীর নাম লুৎফুল নাহার লুনা (২১)। তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদে সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
আজ বুধবার ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল ও বেলকুচি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে লুনাকে গ্রেপ্তার করে। লুৎফুল নাহার লুনার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বাঐখোলা গ্রামে। তিনি রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘গ্রেপ্তার হওয়া তরুণীর বিরুদ্ধে রমনা থানায় আইসিটি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। বেলকুচি থানা পুলিশ ও ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। লুনাকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি