৯ মে ২০২৬

কোটা আন্দোলনের জের : শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে সরকারের পদত্যাগ দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোটা আন্দোলনের জের : শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে সরকারের পদত্যাগ দাবি
বাংলাপ্রেস ঢাকা: আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেফতারদের মুক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান চালু এবং শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে বর্তমান সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাবি মানা না হলে ওইদিন বিকেলে গণমিছিলের ঘোষণা দেয়া হয়েছে, যা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হবে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালনকালে ছাত্র-জনতার পক্ষ থেকে নতুন এ ঘোষণা কদেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম। তিনি বলেন, রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে, গ্রেফতার সবাইকে মুক্তি দিতে হবে, সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রোববারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে। এদিকে, গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ কয়েকটি দাবিতে ডাকা ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন দুপুরে প্রেসক্লাবে থেকে যাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী-শিক্ষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি