২২ সেপ্টেম্বর ২০২৬

কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বকের রহস্য, জেনে নিন সহজ উপায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম
কোরিয়ানদের মতো উজ্জ্বল ত্বকের রহস্য, জেনে নিন সহজ উপায়

বাংলাপ্রেস ডেস্ক:  কোরীয় কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কোরীয় সুন্দরীদের রূপচর্চা দেখে এখন অনেকেরই আগ্রহ বেড়েছে। বিশেষ করে কমবয়সিরা এখন কোরীয় কায়দায় ফেশিয়াল করাতে পার্লারে ছুটছেন। আর কোরীয় সুন্দরীদের মতো চকচকে, মসৃণ ও দাগহীন ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা সবার রয়েছে। 

সে রকম বিভিন্ন ধরনের ত্বকের থেরাপিও দেশে এসেছে। তবে বাড়িতে কেবল চালের গুঁড়ো দিয়েই পেতে পারেন কোরীয়দের মতো স্বচ্ছ ও ঝকঝকে ত্বক। তবে কোরীয়দের মতো ‘গ্লাস স্কিন’ পেতে হাজার হাজার টাকার প্রসাধনী কেনার প্রয়োজন নেই। হেঁশেলে থাকা চালের গুঁড়ো দিয়েই তা সম্ভব। 

চলুন জেনে নেওয়া যাক, চালের গুঁড়ো দিয়ে কীভাবে বানাবেন ফেস-মাস্ক—

১. চালের গুঁড়ো ও চাল ধোয়া পানির মাস্ক

দুই চামচ চালের গুঁড়োর সঙ্গে ২-৩ চামচ চাল ধোয়া পানি এবং ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন। এরপর মুখ ধুয়ে নিয়ে প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. চালের গুঁড়ো দই ও মধুর প্যাক

এক চামচ চালের গুঁড়োর সঙ্গে ১ চামচ দই ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এরপর সব উপাদান ভালোভাবে ফেটিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মুখে ও ঘাড়ে মেখে ১৫ মিনিট রাখুন। এরপর বৃত্তাকারে আলতো হাতে মালিশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩.  চালের গুঁড়ো অ্যালোভেরা প্যাক

চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখলে দাগছোপ দূর হয়ে ত্বক ঝকঝকে ও মসৃণ হয়ে যাবে। ১ চামচ চালের গুঁড়োর সঙ্গে ২ চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। এবার মাস্ক মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলেই মুখের দাগছোপ উঠে যাবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি