২২ জুন ২০২৬

কোরিয়াকে হারিয়ে নতুন স্বপ্ন দেখছেন ঘানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কোরিয়াকে হারিয়ে নতুন স্বপ্ন দেখছেন ঘানা
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের ৩০তম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর স্বপ্ন জোরাল করল ঘানা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ শুরু করে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ কোরিয়া। সোমবার জয়ের লক্ষ্যেই কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে কোরিয়ার মুখোমুখি হয় ঘানা। এদিন খেলার প্রথমার্ধের ২৪ ও ৩৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ঘানা। দ্বিতীয়ার্ধে ৫৮ ও ৬১ মিনিটে পরপর দুই গোল করে খেলায় সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। খেলার ৬৮ মিনিটে মোহাম্মদ কুদ্দুসের গোলে (৩-২) এগিয়ে যায় ঘানা। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে খেলা কোরিয়া আর কোনো সাফল্য পায়নি। যে কারণে ৩-২ গোলে জিতে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পর্তুগালের পরেই আছে ঘানা। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচে শীর্ষে রোনালদোরা। বিপি। এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি