কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারে ঢাকায় গরুর কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা, আর ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা। সকালে ভার্চুয়াল সভায় এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এবার ঢাকায় ছাগলের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা এবং ঢাকার বাইরে ১৩ থেকে ১৫ টাকা। করোনা মহামারিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এই দাম সবার জন্য সহনীয় হবে বলেও আশা তার। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানান টিপু মুনশি।
বৈঠকে ব্যবসায়ীরা এই দামকে স্বাগত জানান। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য কোরবানির পরপরই সংশ্লিষ্টদের চামড়ায় লবন লাগানোর আহবান জানান তারা। গতবারের তুলনায় এবারে চামড়ার দাম ৩০ ভাগ কমেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি