কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন মৌসুমি কসাই, তবে সাধারণ মানুষও রয়েছেন যারা নিজেরা কোরবানি দিতে গিয়ে আহত হন।
শনিবার (৭ জুন) সকাল থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ দুপুর ৩টার দিকে জানান, এ পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে ১০০ জনেরও বেশি আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে, তবে সবাই আশঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, প্রতিবছর ঈদুল আজহার দিন কোরবানির সময় অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা ঘটে। এবারের আহতদের মধ্যেও অধিকাংশই অস্থায়ী বা মৌসুমি কসাই। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি