৫ মে ২০২৬

কোপার ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোপার ফাইনালে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
বাংলাপ্রেস ডেস্ক: লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা। ফাইনাল অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মেসির চেয়ে আনহেল দি মারিয়ার ওপরই ফুটবলপ্রেমীদের বেশি নজর থাকবে। কারণ আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। শক্তি–সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলতে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটি টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত। কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎসো আবার আর্জেন্টাইন। একসময় স্কালোনিকে কোচিংও করিয়েছেন তিনি। আর্জেন্টিনা দলের নাড়িনক্ষত্র তাই ভালোভাবেই জানা লরেঞ্জোর। সে কারণেই খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হয়েছে স্কালোনিকে। এদিকে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। মানে গেল বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তারা ফাইনালেও খেলবেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে, তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা ২ ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি। সর্বশেষ এমনটা দেখা গেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পরেই পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রথমবার স্কালোনি টানা ২ ম্যাচে একই একাদশ খেলিয়েছেন ২০২১ কোপা আমেরিকায়। কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগ: গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগ: আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি