৫ মে ২০২৬

কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোপা আমেরিকার আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
বাংলাপ্রেস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তেরা তিন ক্লাবের মধ্যে চলছে শিরোপা জয়ের কঠিন লড়াই। এই তালিকায় নেই চেলসি। তালিকার সেরা চারেও নেই তারা। এমতাবস্থায় একেবারে ২০২৩-২৪ মৌসুমের শেষে এসে হারাল তাদের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে। ইনজুরিতে পড়ে মৌসুম থেকে একবারে ছিটগে গেলেন আর্জেন্টাইন তারকা ফার্নান্দেজ। এবারের প্রিমিয়ার লিগে চেলসি খেলেছে ৩২ ম্যাচ। ব্লুজদের বাকি থাকা ছয় ম্যাচ খেলা হচ্ছে না। চেলসি এক বিবৃতিতে গত রাতে ফার্নান্দেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘কুঁচকির সমস্যা নিয়ে অস্ত্রোপচার আজ সফলভাবে সম্পন্ন করেছেন এনজো ফার্নান্দেজ। পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে এখন। চেলসির ২০২৩-২৪ মৌসুমের বাকি অংশে তাকে পাওয়া যাবে না। ২৩ বছর বয়সী মিডফিল্ডার ক্লাবের মেডিকাল বিভাগ কবহ্যামে তার পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।’ কুঁচকির চোটে গত কয়েক সপ্তাহ বেশ ভুগছেন ফার্নান্দেজ। মৌসুম শেষেই শুরু হবে কোপা আমেরিকা। ২০ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকায়ও আর্জেন্টাইন মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। কত দিনের জন্য ছিটকে গেছেন, তা এখনো জানা যায়নি। দ্য গার্ডিয়ান, সুপারস্পোর্টসহ বেশ কিছু গণমাধ্যম কোপা আমেরিকায় ফার্নান্দেজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে। আসন্ন কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ২৬ ও ৩০ জুন চিলি ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলে সবশেষ আয়োজিত হয়েছিল কোপা। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আকাশি-নীলরা। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি