৫ মে ২০২৬

'কওমি জননী' উপাধি পেলেন শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'কওমি জননী' উপাধি পেলেন শেখ হাসিনা

বাংলাপ্রেস অনলাইন:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনেকগুলো উপাধি রয়েছে। এবার যোগ হলো ‘কওমি জননী’। কওমি মাদরাসার দাওরায়ে হাদিস ক্লাসকে স্নাতকোত্তরের স্বীকৃতি দিয়ে আইন পাস করায় শেখ হাসিনাকে এ উপাধি দিয়েছে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ উপাধি দেয়া হয়।

দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের স্বীকৃতিদান উপলক্ষে আজ শোকরানা মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করছেন কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। এছাড়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আল্লামা শফী বলেন, শেখ হাসিনার এই অবদান ইতিহাসে ‘সোনালি অক্ষরে’ লেখা থাকবে। এরপর প্রধানমন্ত্রীর হাতে শোকরিয়া স্মারকও তুলে দেন।কওমি শিক্ষাসনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হেফাজতের আমির শাহ আহমদ শফি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে বেলা পৌনে ১১টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে পৌঁছান শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান শাহ আহমদ শফী। প্রধানমন্ত্রীর পাশে মঞ্চে বসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও নৌমন্ত্রী শাহজাহান খান।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি