কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না। এ কথা মার্কিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে। এখন পর্যন্ত রাশিয়াতে শাসক পরিবর্তনের কোনো কৌশল হাতে নেয়নি যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের ব্যাখায় রোববার (২৭ মার্চ) জেরুসালেম সফরের সময় তিনি এসব কথা বলেন।
পোল্যান্ডে অবস্থান করার সময় বাইডেন বলেছেন, পুতিন (রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারবেন না। রাশিয়ার পক্ষ থেকে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
রোববার জেরুসালেম সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট বলতে চেয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এ যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবেন না। এরপর তিনি ইউক্রেন বা আর কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে পারবেন না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনারা জানেন মার্কিন কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা রাশিয়া বা অন্য কোনো দেশে শাসক পরিবর্তন করতে চায় না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি