৪ মে ২০২৬

কোন ভুলে শরীরে অতিরিক্ত মেদ জমে? কারণ ও প্রতিকার জানালেন ডা. তাসনিম জারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ এএম
কোন ভুলে শরীরে অতিরিক্ত মেদ জমে? কারণ ও প্রতিকার জানালেন ডা. তাসনিম জারা

বাংলাপ্রেস ডেস্ক:   শরীরে অপ্রয়োজনীয় মেদ জমার পেছনে আমাদের দৈনন্দিন কিছু ছোট অভ্যাস বড় ভূমিকা রাখে—যেগুলো অনেক সময় আমরা গুরুত্ব দিই না। এমনই কয়েকটি অভ্যাস ও সেগুলোর প্রতিকার সম্পর্কে জানিয়েছেন যুক্তরাজ্যের কেমব্রিজের শিক্ষক ও সহায় হেলথের সহপ্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা।

একটি ভিডিও বার্তায় তিনি জানান, কিছু অভ্যাস আমাদের অবাক করতে পারে, আবার কিছু অভ্যাস ঠিক করলে উপকারও পাওয়া সম্ভব।

ডা. তাসনিম জারা বলেন, খাবারের কোনো বেলা বাদ দেওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। অনেকেই সকালের খাবার না খেয়ে সরাসরি দুপুরে খাবার খান। এর ফলে দুপুরে একবারে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়, যা শরীরে মেদ জমার ঝুঁকি বাড়ায়। তিনি বলেন, কোনো কারণে যদি এক বেলায় বেশি খাওয়া হয়ে যায়, তাহলে পরের বেলায় খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে নেওয়াই হবে সঠিক করণীয়।   

এছাড়া তিনি আনমনে খাওয়ার অভ্যাসকেও শরীরে মেদ জমার একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন। টিভিতে খেলা, সিনেমা বা নাটক দেখতে দেখতে খাওয়ার সময় মানুষ কতটা পরিমাণ খাবার গ্রহণ করছে, সে বিষয়ে সচেতন থাকে না। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া হয়ে যায়।

ডা. তাসনিম জারা বলেন, এখানে সমস্যাটা টিভি দেখা নয়, বরং মনোযোগহীনভাবে খাওয়াই মূল সমস্যা। আবার অনেক সময় শুধু টিভি দেখার সময় কিছু একটা খাওয়ার জন্য মুড়ি, চানাচুর কিংবা ভাজাপোড়ার মতো অস্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া হয়, যা মেদ বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করে।

তিনি মনে করেন, খাওয়ার সময় মনোযোগ দেওয়া, নিয়মিত খাবারের বেলা বজায় রাখা এবং অস্বাস্থ্যকর স্ন্যাকস এড়িয়ে চলাই শরীরে অতিরিক্ত মেদ জমা রোধের কার্যকর উপায়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি