৪ মে ২০২৬

কোন ষড়যন্ত্র সফল হবে না : বিএনপিকে নাসিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
কোন ষড়যন্ত্র সফল হবে না : বিএনপিকে নাসিম

বাংলাপ্রেস অনলাইন : ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘নির্বাচন সঠিক সময়েই হবে এবং অনেক রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোন ষড়যন্ত্র সফল হবে না।’ জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোন অভাব হবে না। আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশেবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি