১৮ জুন ২০২৬

কোমলপানীয় ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
কোমলপানীয় ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের অন্যতম জনপ্রিয় কোমলপানীয় ব্র্যান্ড ‘স্পিড’ জিতে নিল ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’। এ নিয়ে টানা ৮ম বারের মতো ‘সি এস ডি অলটারনেটিভ’ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল ‘স্পিড’। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে।

অনুষ্ঠানে ‘স্পিড’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস এম মেহেদী-আল-সিরাজী (শিবলু), টিম স্পিড এবং অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ‘স্পিড’ যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্টের প্রোডাক্ট এবং ভিন্নধর্মী বিপণনের মাধ্যমে ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ধারাবাহিকতায় বর্তমানে এ ক্যাটাগরিতে সিংহভাগ মার্কেট শেয়ার নিয়ে ব্র্যান্ডটি শীর্ষস্থানে অবস্থান করছে।

‘স্পিড’-এর এ গৌরব অর্জনে সব ভোক্তা, বিক্রেতা, পরিবেশক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস এম মেহেদী-আল-সিরাজী (শিবলু)। তিনি বলেন, ‘বাংলাদেশে বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে ‘স্পিড’ টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল। এ অর্জন ‘স্পিড’ ব্র্যান্ডের প্রতি আমাদের ভোক্তাদের ভালোবাসার প্রতিদান। আমরাও আমাদের ভোক্তাদের প্রতিনিয়ত বেস্ট প্রোডাক্ট এবং আরও অনন্য অভিজ্ঞতা দিতে বদ্ধ পরিকর।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি