৫ মে ২০২৬

কোহলিকে বিদায় বলাটা খুব কষ্টের : আনুশকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কোহলিকে বিদায় বলাটা খুব কষ্টের : আনুশকা

বাংলাপ্রেস ডেস্ক: বিচ্ছেদ সব সময়ই কষ্টের। তবে ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদের কষ্ট মেনে নেওয়া যায় না। এবার সেই বিচ্ছেদ নিয়ে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও এই বিচ্ছেদ সম্পর্কের বিচ্ছেদ নয়, এটি ভালোবাসার মানুষের কাছ থেকে সাময়িক বিচ্ছেদ।

অভিনেত্রী জানান, বিরাট কোহলির সঙ্গে বিচ্ছেদের সময়টা তার জন্য বেশ কষ্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন কোহলি পত্নী।

বেশ কিছুদিন নিউজিল্যান্ডে কোহলির সঙ্গে সময় কাটানোর পর ভারতে ফিরে আসেন আনুশকা। তার আগে কোহলিকে নিয়ে আনুশকার আবেগঘন গুডবাই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে আসে।

ইনস্টাগ্রাম পোস্টে অনুশকা লিখেছেন, ‘বিরাটের সঙ্গে বিদায়ের সময়টা কষ্টের। মন থেকে মেনে নেওয়া যায় না। লোকে ভাবে প্রিয়জনকে গুডবাই জানানো খুব সহজ। কিন্তু ভালোবাসার মানুষকে গুডবাই জানানো আমার কাছে খুব কঠিন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি