কোচ হিসেবে নিয়োগ পেলেন মালিঙ্গা
বাংলাপ্রেস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
তবে খুবই স্বল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।
কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই মালিঙ্গার। তবে লম্বা সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। তার সেই অভিজ্ঞতাই এবার দেশের ক্রিকেটে কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি