কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী সালমা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিনোদন ডেস্ক: আবারও কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল রাতে মেয়ের ছবি দিয়ে সবার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন এ শিল্পী। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর। মা ও কন্যা দুজনই সুস্থ আছেন বলেও জানা গেছে। সালমা বলেন, আমি ও মেয়ে সাফিয়া নূর দুজনই ভালো আছি।
এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। গত বছরের মাঝামাঝিতে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে হয় সালমার। সাগর বসবাস করেন লন্ডনে। সেখানেই সালমার সঙ্গে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগের ঘরে সালমার স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি