৫ মে ২০২৬

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী শখ
বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী আনিকা কবির শখের কোল জুড়ে জন্ম নিলো ফুটফুটে এক কন্যা সন্তান। শখ তার মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। গত মাসে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি খবরটি জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আনাহিতা রহমান আলিফ জন্মে নিয়েছে। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন। কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। গত মাসেই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়। যেখানে মাতৃত্বকালীন সময়ের ছাপ দেখা যার শখের মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শখের সেই ছবি ভাইরাল হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকার ছেলে আতিকুর রহমান জনের সাথে গত বছরের ১২ মে শখের বিয়ে হয়। এর আগে শখ বিয়ে করেছিলেন নিলয় আলমগীরকে। সেই সংসার টিকেছিল বছর খানেক। ২০১৭ সালে নিলয়-শখের ডিভোর্স হয়ে যায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি