কণ্ঠশিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ দেশের স্বনামধন্য গায়ক তপন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। ৯ই এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে নিজেই জানিয়েছেন।
বর্তমানে বাসায় করোনাভাইরাস থেকে মুক্তির চিকিৎসা নিচ্ছেন তপন চৌধুরী। তিনি বলেন, ‘বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভালো আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালোবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।’
তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশে আসলেও গাওয়ার সুযোগ পাননি তপন চৌধুরী। তপন চৌধুরী গানে গানে পার করেছেন চার দশক। দীর্ঘ এ যাত্রায় জনপ্রিয় এই শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি