৪ মে ২০২৬

কনস্টেবল আকরাম হোসেনের সংবর্ধিত বিদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কনস্টেবল আকরাম হোসেনের সংবর্ধিত বিদায়
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ ৩৭ বছরের যাত্রা শেষে বাংলাদেশ পুলিশ থেকে অবসর গ্রহণ উপলক্ষ্যে কনস্টেবল আকরাম হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় ধনবাড়ী থানা প্রাঙ্গনে এক আবেগঘন পরিবেশে এই সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব চাঁন মিয়া, এসআই মাসুদ আনোয়ার, রাকিবুল হুদা, মিল্টন মিয়া, মফিদুল হক সজল, শাকিল সরকার, অনিক কুমার সাহা প্রমুখ সহ অন্যান্য ফোর্সবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ওসি চাঁন মিয়া তার বক্তব্যে বলেন, ’’দীর্ঘ ৩৭ বছরের চাকুরি জীবনে আকরাম হোসেন সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ পেশাজীবনে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য সহকর্মীদের সাথেও তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিলো। আকরাম হোসেন একজন ভালো মনের মানুষ। আমরা তার ও তার পরিবারের সুখময় জীবন কামনা করি। ধনবাড়ী থানা পুলিশ আকরাম হোসেনকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’’ কনস্টেবল আকরাম হোসেন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সংবর্ধনা আমার জীবনের একটি বড় স্মৃতি হয়ে থাকবে। ডিপার্টমেন্ট আমাকে এতোটা সম্মানিত করবে তা আমার কল্পনার বাইরে ছিল। আমি খুবই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। উক্ত অনুষ্ঠানে আকরাম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন তার সহকর্মীবৃন্দ এবং অনুষ্ঠান শেষে ধনবাড়ী থানার পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। সবশেষে আকরাম হোসেনকে পুলিশের সাজোয়া গাড়িতে করে বিদায় জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি