কঙ্গোর সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের গুলিতে ৬ সৈন্য সহ নিহত ৮ জন
বাংলাপ্রেস অনলাইন :গণ প্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে সোমবার বিদ্রোহীদের এক হামলায় আটজন নিহত হয়েছে। উগান্ডান বিদ্রোহী অ্যালায়িড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা এ হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি/ বাসস।
কঙ্গোর নর্থ কিভু প্রদেশে বেনির প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কবাসাওয়ায় একটি সেনা ঘাঁটি লক্ষ করে এ হামলা চালানো হয়। আঞ্চলিক সেনা মুখপাত্র ক্যাপ্টেন মক হাজুকে বলেন, 'বিদ্রোহীদের হামলায় তিন সৈন্য নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হামলায় আরো তিন সৈন্য আহত হয়েছে।’তিনি আরো জানান, সেখানে পাল্টা অভিযানে ২ বিদ্রোহী নিহত হয়েছে। এ হামলায় আরো ৩ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।তিনি জানান, এ সময় হামলাকারীরা ঘাঁটির স্বাস্থ্য কেন্দ্রে থাকা ঔষধ লুট করে। এডিএফ হচ্ছে উগান্ডা প্রেসিডেন্ট ইয়োরি মুসাভেনি বিরোধী মুসলিম বিদ্রোহীদের নিয়ে গঠিত একটি মিলিশিয়া গ্রুপ। গ্রুপটি ডিআর কঙ্গোতেও সক্রিয় রয়েছে।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
সঙ্গীত একাডেমি