‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছে সংস্কার ঐক্য পরিষদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।
এর পাশাপাশি ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে এনবিআরের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইডি কার্ড দেখিয়ে শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
খুলনায় কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ ও বিক্ষোভ
এদিকে শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সব রাজস্ব দপ্তর ও অধীনস্থ সংস্থায় কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে অফিসে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের চলমান আন্দোলনের ফলে মাঠ পর্যায়ের বেশ কিছু দপ্তরে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, উল্লেখ করে এনবিআর এমন সতর্কবার্তা দেয়। এর জবাবে সংগঠনটি পাল্টা বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। পাশাপাশি তারা আশ্বস্ত করেছে, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি