৪ মে ২০২৬

কমলনগরে নৌকা ডুবিতে নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কমলনগরে নৌকা ডুবিতে নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকাডুবির ঘটনায় বাবার মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(৯ নভেম্বর) সকালে উপজেলার মতিরহাট এলাকায় মৃতের মরদেহ পাওয়া যায়। জানা যায়,গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হয়। এতে বাবার মরদেহ পাওয়া গেলেও ছেলে কোন খোঁজ পাওয়া যায়নি। এর আগে নৌকা ডুবিতে বাবা-ছেলে নিখোঁজ হয়েছে। নিহত মো.নুরুজ্জামান (৫০)। তিনি উপজেলার চর ফলকন ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা। ছেলে মো. নুর উদ্দিন (২৮)এখনও নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়। কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ্ উদ্দিন মরদেহ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেন। এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলমান রয়েছে বলে জানান। প্রসঙ্গত, নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয়জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়। স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে- সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি