৪ মে ২০২৬

কমলনগরে আ.লীগের সভাপতিসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কমলনগরে আ.লীগের সভাপতিসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা প্রতীক) সহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া অপর দুইজন হলেন চর কাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহাম্মদ হাওলাদার ও চরমার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি। এ ছাড়াও, ঋণ খেলাপীর দায়ে চর মার্টিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী ১১নভেম্বর উপজেলার ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি