৪ মে ২০২৬

কমল জেট ফুয়েলের দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৮ পিএম
কমল জেট ফুয়েলের দাম

বাংলাপ্রেস ডেস্ক:   উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমলো। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নির্ধারিত এই দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে। 

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন থেকে প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম ঘোষণা করে বিইআরসি।

বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মে. টন। যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মে. টনে।

অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির উপর ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি