৫ মে ২০২৬

কমিশনার প্রার্থী তিশা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কমিশনার প্রার্থী তিশা!

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে এরইমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নির্বাচন উপলক্ষে জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশার ছবি সংবলিত পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটানো। পোস্টারে লেখা আসন্ন গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী নওশিন জাহান হেনাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন। এমন লেখা সংবলিত বেশকিছু পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও জনসমাবেশে বক্তব্য রাখছেন তিশা এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেলো নির্বাচনের অংশ হিসেবে যে পোস্টারগুলো তা সত্যি। তবে বাস্তবে নির্বাচন নয়। ‘আদা সমুদ্দুর’ শিরোনামের একটি নাটকে তিশাকে এমন চরিত্রে দেখা যাবে।

পরিচালক রাইসুল তমাল এটি নির্মাণ করছেন দয়াল সাহা রচিত এ নাটকে আরো অভিনয় করেছেন- মুশফিক ফারহান, মাহমুদুল ইসলাম মিঠু, দাউদ নূর, নিকোল কুমার মন্ডল, আনোয়ার হোসেন, শিখা মৌ, তাবাসসুম মিথিলা প্রমুখ। পুরান ঢাকার ফরাশগঞ্জে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ। শিগগিরই দেশের যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি