১০ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত ও বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে রাজধানী বোগোটা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার। তবে সুনামি হওয়ার কোনো ঝুঁকি নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহরে। শুধু ক্যালি শহরেই অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে এবং পেরেইরায় ১৮ জন মারা গেছেন।

রাজধানী বোগোটায় বড় কোনো ক্ষতি বা হতাহতের খবর না মিললেও কিছু ভবনে ফাটল ধরেছে। বর্তমানে দেশটির বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চলছে এবং পরবর্তী আফটারশক বা পরাঘাত নিয়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। সূত্র: আল-জাজিরা।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি