৫ মে ২০২৬

কলকাতায় এসে পৌঁছেছে তাপস পালের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কলকাতায় এসে পৌঁছেছে তাপস পালের মরদেহ

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে কলকাতায় এসে পৌঁছল প্রয়াত অভিনেতা তথা রাজনীতিক তাপস পালের মরদেহ। মঙ্গলবার রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছল প্রয়াত অভিনেতার মরদেহ। এসে সঙ্গে ছিলেন পরিজন-সহ শোকাহত স্ত্রী নন্দিনী পাল। দেহ থাকবে পিস হাভেনে। আজ কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য হওয়ার কথা। তার আগে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট ব্যক্তিরা।

আজ সকালে ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। অনুরাগীরাও এদিন শ্রদ্ধা জানাতে পারবেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

মঙ্গলবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তাপস পাল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তখনই তিনি মারা যান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি