কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’ তাঁর হিট ছবিরগুলির মধ্যে অন্যতম।
২০০৯-এ তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। রোজভ্যালি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি