ক্লিনিকের টাকা পরিশোধ করতে না পারায় সন্তান বিক্রি করলেন মা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে সাতদিন বয়সী পুত্রসন্তানকে তার মা বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভাবের তাড়নায় এবং স্বামীর ওপর অভিমান করে কোকিলা খাতুন নামের ওই নারী মাত্র ৫৫ হাজার টাকায় নবজাতককে বিক্রি করে দেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৮ নভেম্বর বিকেলে কালীগঞ্জের ডক্টরস ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কোকিলা। পরে সন্তানটিকে বিক্রি করে দেন। এ ঘটনায় কোকিলার স্বামী আকাশ আলী উপজেলার হেলায় গ্রামের সোহাগ হোসেনসহ অজ্ঞাত দুইজনের নামে থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ নবজাতকটিকে উদ্ধার করেছে। কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ
বিষয়ে অভিযুক্ত মা কোকিলা খাতুন বলেন, অভাবের তাড়নায় ও খোঁজখবর না রাখায় স্বামীর ওপর অভিমান করে ছেলেকে বিক্রি করে দিয়েছিলাম। স্বামী আরেকটি বিয়ে করার কারণে আমার খোঁজ খবর নেয় না। ক্লিনিকের খরচ মেটাতে সন্তান বিক্রি করা ছাড়া আমার আর কিছুই করার ছিল না।নবজাতকটি কিনেছিলেন উপজেলার হেলায় গ্রামের সোহাগ আলী। তিনি এ বিষয়ে বলেন, আমার কোনো সন্তান নেই। শিশুটিকে লালন-পালনের জন্য তার মায়ের কাছ থেকে কিনেছিলাম। শিশুর মা ও নানিসহ স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে স্ট্যাম্পের মাধ্যমে ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছিলাম। পরে পুলিশের নির্দেশেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি