২০ আগস্ট ২০২৬

কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:১৬ এএম
কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন একবছরের বেশি বয়যম শিশুদের দেওয়া যাবে। দুই ডোজের মধ্যে কমপক্ষে দুই সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন নেয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

দুই দফায় টিকা দেওয়া হবে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। দুই দফাতেই টিকা গ্রহণের জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে, তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সিটি করপোরেশনের প্রচেষ্টায় এবার এখন পর্যন্ত ঢাকায় মশা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি