৪ মে ২০২৬

কলেজের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দের ব্যবহার নিষেধে নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কলেজের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দের ব্যবহার নিষেধে নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্স পর্যায়ের কলেজগুলোর নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি ব্যবহার হচ্ছে। এটি বন্ধ করতে এর আগে কয়েক দফা নির্দেশনা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপরও অনেক কলেজ ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ কিংবা ‘কলেজ বিশ্ববিদ্যালয়’ ইত্যাদি নাম ব্যবহার করছে। অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দের ব্যবহার থেকে বিরত থাকতে ফের নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ নির্দেশনা জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত প্রবিধান পরিপন্থী। এমন পরিস্থিতিতে নির্দেশনায় সংশ্লিষ্ট কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, প্যাডসহ অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, দেশের বিভিন্ন অনার্স-মাস্টার্স স্তরের কলেজের সাইনবোর্ড, ব্যানার ও প্রচারপত্রে কলেজের মূল নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ সংযুক্ত করা হয়। অনেক আগে থেকেই বিষয়টির সমালোচনা করে আসছিল সংশ্লিষ্ট মহল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি