৬ মে ২০২৬

কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী ডোমারে গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী ডোমারে গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার উপজেলায় ৯৫ পিচ ইয়াবাসহ নুরুল আলম এলাইচ লিটু(৪০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাদ্রাসা মোড় রব্বুর সারের গোডাউনের সামনে হতে তাকে ডোমার থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে তাকে অঅদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। লিটু কক্সবাজার জেলা সদরের উত্তর লরাবাগ শিকদার পাড়ার মৃত মনির আহমেদের ছেলে। সে কিছুদিন ধরে উপজেলার চিকনমাটি ময়দানপাড়া এলাকায় বসবাস করছেন।

ডোমার থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই রিমেলের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা, লিটন হোসেন সঙ্গীয় ফোসসহ ওই স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ইয়াবাসহ কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি