৪ মে ২০২৬

কক্সবাজারের রামুতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কক্সবাজারের রামুতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৫

জাহেদুল ইসলাম, কক্সবাজার থেকে : কক্সবাজারের সদর উপজেলা রামুতে ছারপোকা ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা রামু ও সদর হাসপাতালে সিকিৎসাধীন রয়েছে।

২৩জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রামু-মরিচ্যা সড়কের থোয়াঙ্গাকাটাস্থ পাইনবাগান এলাকায় এ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।নিহতরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র নুরুল ইসলাম(৭০),এবং ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন শ্রীকুল এলাকার মৃত অছিউর রহমানের পুত্র আবদুর রহমান(৫০)। তারা উভয় ছারপোকার যাত্রী ছিলেন। রামু থানা পুলিশের এস আই সানাউল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এদিকে একই উপজেলার খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে আবুল বশর(৪৫)নামে এক ব্যক্তি হাতির আক্রমণে নিহত হয়েছে।তিনি খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।শনিবার(২১ জুন)রাত সাড়ে নয়টার দিকে উক্ত এলাকার কায়দংপাহাড়ে ঘটনাটি ঘটে।জানাযায়,রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল। কাঁঠাল রক্ষা করার জন্য হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর।

এ সময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে ধরে শুড় দিয়ে আছড়ায়।এতে এতে তিনি গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রামু থানার ওসি(তদন্ত) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি