৪ মে ২০২৬

কক্সবাজারের প্যারাবনে উদ্ধার ২৪ কোটির মাদক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পিএম
কক্সবাজারের প্যারাবনে উদ্ধার ২৪ কোটির মাদক

কক্সবাজার প্রতিনিধি :  কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

তিনি বলেন, সাগরপথে মাদকের একটি বড় চালান পাচার করে উত্তর নুনিয়ারছড়ার সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে মজুতের গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।

পরে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিক চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

র‌্যাব জানায়, চালানটি সাগরপথে এনে অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে অভিযানের মাধ্যমে সেই প্রচেষ্টা ভেস্তে দেওয়া হয়েছে।

র‌্যাব-১৫ অধিনায়ক জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ সিন্ডিকেটের পেছনে থাকা অন্য সদস্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি