কক্সবাজারের বদি টাঙ্গাইলের আমানুর মনোনয়ন পাবে না : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদবোদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্ক এড়াতে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে এবার দলীয় মনোনয়ন দিচ্ছে না আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন ও জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কক্সবাজারের সংসদ সদস্য বদি বিভিন্ন জরিপে বহু এগিয়ে। তবু বিতর্ক এড়াতে তাকে এবার মনোনয়ন দেয়া হচ্ছে না। ওই আসনে বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
ওবায়দুল কাদের বলেন, টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাও একাধিক জরিপে এগিয়ে। আপনারা চাইলে আমি জরিপের ফল দেখাতে পারি। তবু কনট্রভার্সি (বিতর্ক) এড়াতে আমরা এবার তাকে মনোনয়ন দিচ্ছি
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি