৪ মে ২০২৬

কক্সবাজারে যুবকের গলা কেটে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কক্সবাজারে যুবকের গলা কেটে হত্যা
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালীতে আজিজুল হক নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার ভোরে বাড়ির পাশে লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আজিজুল হক ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী এলাকার আব্দুর রহিমের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন বলেন, বাড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার রহস্য জানা যায়নি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি